অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ান: কাদের

খবর টি পড়েছেন : ১৪৯
অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়ান: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে দলমত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি রমজানের এ ত্যাগ ও সংযমের মাসে অসহায় দরিদ্রদের প্রতিও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। ১৮ এপ্রিল রবিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওই আহ্বান জানান ওবায়দুল কাদের ।

Shamol Bangla Ads

সরকার করোনা ও লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ ধারাবাহিকতায় লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, আসন্ন ঈদে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। বিপন্ন মানুষের পাশে সবার আগে দাঁড়ানো আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি বলে মনে করেন ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল দেশের গণতন্ত্র নিয়ে নানা কথা বলার আগে নিজ দলের গণতন্ত্র প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কথায়, আচরণে, রাজনীতিতে আপাদমস্তক অগণতান্ত্রিক মূল্যবোধ চর্চা করে বিএনপি।

তিনি বলেন, হালুয়া-রুটির গণতন্ত্র এখন জনগণ আর চায় না। করোনা ভাইরাস রাজনৈতিক দল চেনে না, প্রতিদিনই হারাচ্ছি মূল্যবান প্রাণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, এই সময়ে ওবায়দুল কাদের মনে করেন, দোষারোপের রাজনীতি নয়, নয় অন্ধ সমালোচনার তীর ছোড়া, সবাইকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাওলানা মামুনুল হক গ্রেপ্তার পরবর্তী সংবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত নেতাদের বৈঠক

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads