ads

রবিবার , ১৮ এপ্রিল ২০২১ | ১১ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা সতর্কতায় শেরপুরে এবার অষ্টমী স্নানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত পুরোহিতদের

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ১৮, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ

করোনা সংক্রমণ পরিস্থিতির চলমান লকডাউন অবস্থায় জনসমাগম এড়াতে সনাতন ধর্মবলম্বীদের অষ্টমী স্নানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন শেরপুরের পুরোহিতরা। ১৭ এপ্রিল শনিবার দুপুরে শহরের রঘুনাথ জিউর মন্দির প্রাঙ্গণে জেলা পুরোহিত কল্যাণ পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০ এপ্রিল মঙ্গলবার পুরাতন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ পাড়ে বার্ষিক অষ্টমী স্নান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অষ্টমী তিথীতে ভোর থেকেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, আবাল-বৃদ্ধ-বণিতা ব্রহ্মপুত্রের পূণ্য সলিলে অবগাহন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীরা বৈদিক মন্ত্র উচ্চারণ করে পাপ মোচনের জন্য সৃষ্টিকর্তার কৃপা প্রার্থনা করেন।

Shamol Bangla Ads

জেলা পুরোহিত কল্যাণ পরিষদের সভাপতি কমল চক্রবর্তী জানান, বার্ষিক অষ্টমী স্নানে অনেক পূণ্যার্থীর সমাবেশ ঘটে। তাছাড়া লকডাউন পরিস্থিতিতে সরকারিভাবেও জনসমাগম এড়িয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের নির্দেশনা রয়েছে। এজন্য দেশ-জাতির কল্যাণার্থে বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় অষ্টমী স্নান ও এর যাবতীয় আচারাদিতে পুরোহিতদের অংশগ্রহণ নিরুৎসাহিত করতে স্নানে না যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে করে সাধারণ পূণ্যার্থীরাও নিরুৎসাহিত হবেন।

Need Ads