ads

রবিবার , ১৮ এপ্রিল ২০২১ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ৪০ ব্যক্তি ও ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

শেরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতে ৪০ ব্যক্তি ও ৮ ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সর্বমোট ২৯ হাজার ৭শ ৫০ টাকা জরিমানা করা হয়েছে। ১৭ এপ্রিল শনিবার ওইসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসারগণ, সহকারী কমিশনার (ভূমি)গণ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

Shamol Bangla Ads

Shamol Bangla Ads

 

জানা যায়, শেরপুর জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুব-এর নির্দেশনায় সাধারণ চলমান সরকারি বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র শেরপুর জেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার সারা জেলায় স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে ৪০ জন ব্যক্তি ও ৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে ২৯ হাজার ৭শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

এদিকে, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে ওই কার্যক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

Need Ads