ads

শনিবার , ১৭ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গৃহবধূর আত্মহত্যা

খবর টি পড়েছেন : ১৯৮
শেরপুরে গৃহবধূর আত্মহত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে শাহানা বেগম (৩৮) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ১৬ এপ্রিল শুক্রবার দুপুরে সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের মুন্সিরচর টানকাছার গ্রামের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় আয়নাল হকের স্ত্রী।

Shamol Bangla Ads

জানা গেছে, গত বুধবার সকালে বোরো ধান সিদ্ধ করাকে কেন্দ্র করে শাহানার সঙ্গে তাঁর এক জা’র বাগ্বিতণ্ডা হয়। এ ছাড়া টাকা-পয়সা নিয়েও পারিবারিক কলহ চলছিল। এসব বিষয়ের জের ধরে শাহানা গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বাড়ির পার্শ্ববর্তী একটি কাঁঠাল গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।
এ ব্যাপারে সদর থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, সুরতহাল প্রতিবেদনশেষে মৃত শাহানার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গলায় কালো দাগ দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৪৯ ব্যক্তি ও ১৫ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads