করোনাভাইরাস প্রতিরোধে শেরপুরে জেলায় লকডাউনকে কার্যকর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ রয়েছে কঠোর অবস্থানে। ১৫ এপ্রিল বৃহস্পতিবার জেলা সদরসহ ৪ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যবিধি না মানায় ৪৯ ব্যক্তিকে জরিমানা ও লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের তত্বাবধানে চলমান সরকারি বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র জেলায় ৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। এসব অভিযানে সহযোগিতা করে থানা পুলিশ। অভিযানকালে সারা জেলায় স্বাস্থ্যবিধি না মেনে চলার কারণে ৪৯ জন ব্যক্তি ও ১৫টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয় বলে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
এ ব্যাপারে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে শেরপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




