ads

বৃহস্পতিবার , ১৫ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর থেকে আলু রপ্তানি শুরু : উদ্বোধন করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২২৬
শেরপুর থেকে আলু রপ্তানি শুরু : উদ্বোধন করলেন হুইপ আতিক
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বাংলাদেশ থেকে মালয়েশিয়া ও শ্রীলঙ্কায় আলু রপ্তানি শুরু হয়েছে । ১৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে শেরপুর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) হিমাগার থেকে ৬০ মেঃটন আলু রপ্তানি করার মাধ্যমে রপ্তানি কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। তিনি বলেন, আমরা হিমাগার করেছিলাম কৃষকদের আলু সংরক্ষন করার জন্য। আজ এ হিমাগার কর্তৃপক্ষের উদ্যোগে বিদেশে আলু রপ্তানী হচ্ছে। এটা আমাদের জন্য খুবই খুশির সংবাদ। তিনি আরো বলেন, এ হিমাগারে নিয়ম মোতাবেকই সবকিছু হবে। কোন দালালী চলবে না। কোন প্রকার চাঁদাবাজী চলবে না।
বিএডিসির উপপরিচালক খলিলুর রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডঃ মুহিত কুমার দেব। তিনি জানান, বীজ আলু থেকে বাছাইয়ের পর অতিরিক্ত আলু বিদেশে রপ্তানি করে বাড়তি আয় করার সুযোগ পাবেন কৃষকরা। ফলে ওই আলুগুলো আর নষ্ট হবে না। এতে কৃষকরাও বেশ খুশি।
আদর্শ আলু চাষী ওসমান গনি বলেন, আমাদের বীজ আলু থেকে বাছাইকরা আলু বিক্রি করতে অনেক সমস্যা হতো। অনেক সময় পচে যেতো। এখন বিদেশে রপ্তানী করতে যে সুযোগ সৃষ্টি হচ্ছে। এতেকরে আমরা লাভবান হতে পারবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে জাতীয় পতাকা সদৃশ ধান ক্ষেতে আলোড়ন পরবর্তী সংবাদ শেরপুরে ৪৯ ব্যক্তি ও ১৫ প্রতিষ্ঠানকে ৪৭ হাজার…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads