ads

মঙ্গলবার , ১৩ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘কালা’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ ইরফানপুত্র বাবিলের

খবর টি পড়েছেন : ২৫০
‘কালা’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ ইরফানপুত্র বাবিলের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল খান অভিনয় জগতে পা রাখছেন নেটফ্লিক্সের ফিচার ফিল্ম ‘কালা’র মধ্য দিয়ে। ছবিটি প্রযোজনা করেছেন জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা এবং তার ভাই কার্ণেশ শর্মার ক্লিন স্লেট ফিল্মজ।

Shamol Bangla Ads

শনিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তুষারঘেরা উপত্যকায় ছবিটির টিজারের ভিডিও পোস্ট করে খবরটি জানান বাবিল। এই টিজারের মাধ্যমে ছবির প্রথম লুক দর্শকের সামনে প্রকাশিত হয়।

বাবিলের পোস্ট করা ‘কালা’ ছবির ওই টিজারে দেখা মিলেছে সিনেমার ক্রু মেম্বারদের চিত্রগ্রহণ ও দৃশ্যের প্রস্তুতি নেওয়ার নেপথ্যে পর্দার কিছু ফুটেজ। নাটকীয় পটভূমি সংগীত এবং আকর্ষণীয় শটগুলি দেখে ইতিমধ্যে দর্শকরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেক দর্শকই জানিয়েছেন, অধীর আগ্রহে তারা ছবিটির মুক্তির জন্যে অপেক্ষা করছেন।

Shamol Bangla Ads

বাবিলের করা পোস্ট থেকে বোঝা যাচ্ছে ‘কালা’ ছবিতে এমন এক গল্প বলা হয়েছে যাতে একটি মেয়ে তার মায়ের হৃদয়ে জায়গা পাওয়ার চেষ্টা করছে। এই সিনেমা সম্পর্কে এর থেকে বেশি তথ্য এখনও মেলেনি।

বাবিল নিজের ইনস্টাগ্রামে টিজারটি দিয়ে লিখেছেন, নির্মাতা বুলবুল, ক্লিন স্লেট ফিল্মজ এবং অঞ্জিতা দত্তের ‘কালা’ ছবিটি নেটফ্লিক্সে নিয়ে আসছে, যেখানে একজন মেয়ের তার মায়ের হৃদয়ে জায়গা করে নেওয়ার গল্প বলা হবে।

বাবিল খান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ সক্রিয় । প্রায়ই তিনি তার বাবা অভিনেতা ইরফান খানের ছবি পোস্ট করেন। ২২ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে মুম্বাইয়ে নিজের স্কুল জীবন শেষ করে লন্ডনের ওয়েস্টমিনার ইউনিভার্সিটিতে অভিনয় নিয়ে পড়াশোনা করছেন।

সম্প্রতি ৬৬ তম ফিল্ম ফেয়ার পুরস্কার অনুষ্ঠানে ‘আংরেজি মিডিয়াম’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত করা হয় প্রয়াত অভিনেতা ইরফান খানকে। বাবার অবর্তমানে সেই পুরস্কার নিতে মঞ্চে উঠে আবেগে ভেঙে পড়েন বাবিল খান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে ‘বৈসাবি’ শুরু পরবর্তী সংবাদ নায়িকা কবরী আর নেই

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads