ads

সোমবার , ১২ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে ‘বৈসাবি’ শুরু

খবর টি পড়েছেন : ২৩৪
নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে ‘বৈসাবি’ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব ‘বৈসাবি’ শুরু হয়েছে। ১২ এপ্রিল সোমবার চেঙ্গী নদীসহ বিভিন্ন প্রবাহমান ছড়া-খালে ফুল ভাসানোর মধ্যদিয়ে চাকমাদের ফুল বিজু উদযাপিত হয়। ভোরে চাকমা সম্প্রদায়ের শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা ফুল সংগ্রহ করে খাগড়াছড়ির চেঙ্গী নদী ও বিভিন্ন ছড়া-খালে ফুল দিয়ে উপগুপ্ত বুদ্ধের উদ্দেশ্যে পূজা করেন। অনেকে নদীতে ফুল ভাসিয়ে দেন।

Shamol Bangla Ads

জানা গেছে, এবার ফুল বিজুর প্রধানতম প্রার্থনা ছিল করোনা ভাইরাস থেকে মুক্তিলাভ করা। এছাড়াও পুরোনো বছরের দুঃখ গ্লানি ভুলে নতুন বছরে ভালো কিছু প্রত্যাশার কথা জানিয়েছেন তারা।

Shamol Bangla Ads

এদিকে, মহামারি করোনার কারণে এবার বৈসাবি উৎসবের কোনো ধরনের আনুষ্ঠানিকতা না থাকলেও চাকমারা ফুল বিজু পালন করেছেন যথারীতি। তবে বৈসাবিকে ঘিরে অন্যান্য বছরের মত এবার পাহাড়ের পাড়া-পল্লীতে উৎসবের আমেজ নেই। নেই ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনও। গত বছরও একই কারণে কোনো উৎসব হয়নি।

উল্লেখ্য, বাংলা বছরের শেষ ২দিন ও বাংলা নবর্ষের প্রথম দিন চাকমা ও ত্রিপুরারা পাহাড়ে বর্ষবরণ ও বর্ষ বিদায়ের এ উৎসব করেন। অন্যদিকে নববর্ষের দিন থেকে ৩ দিন ধরে সাংগ্রাই উৎসব উদযাপন করবেন মারমারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আক্রান্ত শোবিজের ১৬ তারকা পরবর্তী সংবাদ ‘কালা’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ ইরফানপুত্র বাবিলের

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads