ads

রবিবার , ১১ এপ্রিল ২০২১ | ২৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শীরমত খুনের অন্যতম আসামী জামান মেম্বার ঢাকা থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
এপ্রিল ১১, ২০২১ ১২:৫৯ অপরাহ্ণ

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাটের চাঞ্চল্যকর শীরমত খুনের অন্যতম প্রধান আসামী সন্ত্রাসী জামান মেম্বার (৩৫) কে রাজধানীর ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে ১০ এপ্রিল শনিবার বিকেলে শেরপুরে নিয়ে আসা হয় বলে জানায় শেরপুর সদর থানা পুলিশ। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। ওই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারী বিকেলে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের হেরুয়া বালুরঘাটে একটি স্কুল প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বালুরঘাট মডেল স্কুলের বিতর্কিত পরিচালক সন্ত্রাসী রেজাউল করিম সাদা ও চরশেরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার জামান মিয়া গংদের নেতৃত্বে পূর্ব পরিকল্পনা মোতাবেক শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিনের বাড়ী, তার চাচা ও মামামোতা ভাইয়ের বাড়ীতে হামলা চালিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট করে। এ ঘটনায় অন্তত ১২জন আহত হয়। আহতদের মধ্যে মেরাজ উদ্দিনের চাচা শীরমত আলী ও আল আমীনকে প্রথমে শেরপুর জেলা হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে শীরমত আলীর মৃত্যু হয়। ওই ঘটনায় ৪৩ জনকে আসামী করে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করে। কিন্তু প্রধান ৫ আসামীসহ অন্যরা পালিয়ে যায়।পরে সদর থানার এসআই রুবেল মাহমুদ ও সুমনের নেতৃত্বে একটি দল ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভোরে সন্ত্রাসী জামান মেম্বারকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে, জামান মেম্বারের বিরুদ্ধে এলাকায় চড়া সুদে টাকা লগ্নি, টাকা আদায়ের জন্য মানুষের বাড়ীতে তালাবদ্ধ করা, মানুষকে আটকে রেখে মাইরপিট করা ও মেম্বার হিসেবে প্রাপ্ত নানা কর্মকান্ডে অনিয়মের অভিযোগ রয়েছে।

Need Ads