ads

শনিবার , ১০ এপ্রিল ২০২১ | ১৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামলবাংলা২৪ডটকম’র খবর দেখে অসুস্থ হাফেজ মাহমুদীর প্রতি সহায়তার হাত বাড়ালো আরও ৩ ব্যক্তি

অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম এ খবর প্রকাশের পর প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চলৎশক্তি হারিয়ে প্রায় ১ বছর যাবত চরম মানবেতর জীবন-যাপনকারী শেরপুরের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিশু বক্তাখ্যাত ওয়াজিনে কেরাম হাফেজ মাওলানা মোঃ নুরুল ইসলাম মাহমুদীর (৫৫) প্রতি সহায়তার হাত বাড়িয়েছেন আরও ৩ ব্যক্তি। তারা হচ্ছেন শেরপুর শহরের দমদমা মহল্লার নারী উদ্যোক্তা-ব্যবসায়ী নার্গিস আক্তার মনখোশ, নবীনগর এলাকার তার শিক্ষার্থী, জেলা যুবলীগ নেতা আব্দুল বারী বিপ্লব ও দক্ষিণ নওহাটার অধিবাসী জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল বাতেন আকন্দ। তারা প্রত্যেকেই গত ৮ ও ৯ এপ্রিল ওই অসুস্থ হাফেজ মাহমুদীর সহায়তায় তার একমাত্র সন্তান নুসরাত জাহান দিপ্তীর হাতে নগদ ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা তুলে দেন। ওইসময় মাহমুদীর ছোট ভাইরা হাফেজ মাওলানা মোঃ আব্বাস আলীসহ অন্যান্যরা ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রায় ১ বছর আগে হঠাৎ মস্তিষ্কে রক্তরণ (ব্রেইন স্ট্রোক) হলে তার শরীরের এক পাশ ডান পা, হাত ও চোখ নিস্তেজ হওয়াসহ বাক-শক্তিহীন হয়ে পড়েন। সেই থেকে চিকিৎসা চালাতে গিয়ে আর্থিকভাবে পর্যুদস্ত হয়ে পড়লেও ফিরে আসেনি সুস্থতা। ফলে সহায়-সম্বল বলে থাকা নিজের একখন্ড ভিটেবাড়িতেই মানবেতর জীবন-যাপন কাটছে তার। সম্প্রতি সমাজসেবা বিভাগের আওতায় তার ভাগ্যে একটি প্রতিবন্ধী ভাতা কার্ড মিললেও কেবল তা দিয়েই চলছে না জীবন। সেবাযত্ন, চিকিৎসা আর খাওয়া-দাওয়াসহ সবক্ষেত্রেই রয়েছে ঘাটতি। ওই বিষয়ে গত ৬ এপ্রিল মঙ্গলবার শ্যামলবাংলা২৪ডটকমে ‘প্যারালাইসিসে মানবেতর জীবন-যাপন করছেন শেরপুরের হাফেজ মাওলানা নুরুল ইসলাম মাহমুদী’ শিরোনামে একটি খবর প্রকাশিত হলে ব্যাপক সাড়া পড়ে। প্রথমেই তার সহায়তা একটি হুইল চেয়ার নিয়ে এগিয়ে যানশহরের তাতালপুর এলাকার অধিবাসী ও গার্মেন্টস ব্যবসায়ী ইউসূফ আলী, স্ত্রী মুন্নী বেগম দম্পতি। আর নগদ আর্থিক সহায়তা করেন শহরের গৃর্দানারায়ণপুর মহল্লার অধিবাসী, সিনিয়র সাংবাদিক আবুল হাশিম।

Need Ads