ads

রবিবার , ১১ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত

খবর টি পড়েছেন : ২১৬
নালিতাবাড়ীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ীতে ড্রামট্রাক চাপায় নাজির হোসেন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। ১০ এপ্রিল শনিবার রাতে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ কাওয়াকুড়ি গ্রামে ওই দূর্ঘটনা ঘটে। নাজির ওই গ্রামেরই মৃত ওয়াহেদ আলীর ছেলে।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ জানায়, দক্ষিণ কাওয়াকুড়ি গ্রামে মাটি কাটার কাজ চলছিল। সন্ধ্যা ৭টার দিকে একটি ড্রামট্রাক মাটি ভর্তি করার সময় ট্রাকের নিচে চাকার কাছ থেকে মাটি সড়ানোর কাজ করছিল নাজির হোসেন (৫০)। ওইসময় অসাবধানতাবশত চালক ট্রাক এগুতে গেলে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় নাজির। ঘটনার পর পরই ট্রাকচালক পালিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ওই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শীরমত খুনের অন্যতম আসামী জামান মেম্বার ঢাকা… পরবর্তী সংবাদ শেরপুরে ভারতীয় ২ নাগরিক আটক

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads