ads

শনিবার , ১০ এপ্রিল ২০২১ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে প্রেমিকের পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় কারাগারে প্রেমিকা

রেজাউল করিম বকুল
এপ্রিল ১০, ২০২১ ৮:৪৫ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে অন্যত্র বিয়ে করায় প্রেমিককে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কেটে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনার মামলায় প্রেমিকা রিনা বেগমকে (২০) কারাগারে পাঠানো হয়েছে। ১০ এপ্রিল শনিবার বিকেলে আহত প্রেমিক জিহানের (২৭) বাবার দায়ের করা মামলায় গ্রেফতারকৃত প্রেমিকা রিনা বেগমকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিনা বেগম উপজেলার বকচর গ্রামের আশরাফ আলীর মেয়ে। সে রাজধানী ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো। আর জিহান উপজেলার উত্তর ষাইটকাকড়া গ্রামের আবু সামা’র ছেলে ও হাফেজী পাশ করে মাদ্রাসায় উচ্চতর শিক্ষা নিচ্ছিল।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, প্রেমিকের পুরষাঙ্গ কর্তনের ঘটনার তার বাবা বাদী হয়ে রিনা বেগমসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রিনা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার বিষয়ে তদন্তের পাশাপাশি বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, সাবেক প্রেমিকা রিনা বেগমকে রেখে অন্যত্র বিয়ে করায় শুক্রবার রাতে জিহানকে বাড়িতে ডেকে নিয়ে অবৈধভাবে রিনার সাথে মেলামেশা করার কথা বলে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। এ ঘটনায় ওইদিন রাতেই প্রেমিকা রিনা বেগমকে গ্রেফতার করে পুলিশ।

Need Ads
error: কপি হবে না!