করোনাভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা আক্তার। ৫ এপ্রিল সোমবার দুপুরে তিনি শহর ও হাট বাজার পরিদর্শন করেন। ওইসময় তিনি ওষুধের দোকান, চাল-ডাল, আটা ও সবজি দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেন। তিনি নিজেই হ্যান্ড মাইক দিয়ে প্রচার করেন করোনাভাইরাস প্রতিরোধে বিধি নিষেধ।

ওইসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মনজুর আহসান। উপজেলা নির্বাহী কর্মকর্তার এ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন এলাকাবাসীসহ সুশীল সমাজের লোকজন।




