ads

সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপজেলা পরিষদ ভবন ও হলরুমের সম্প্রসারিত অংশের নির্মাণ কাজের উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
এপ্রিল ৫, ২০২১ ৭:২৩ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন ও হলরুমের সম্প্রসারিত অংশের নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৫ এপ্রিল সোমবার বিকেলে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়) এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।

Shamol Bangla Ads

নির্মাণ কাজ উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট কাজের ঠিকাদার। ভবনটি নির্মাণে প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৭ কোটি ২৪ লাখ ৭৯ হাজার ৭৩৬ টাকা। আর চুক্তিমূল্য রয়েছে ৬ কোটি ৮ লাখ ৭৯ হাজার ২৫০ টাকা। উপজেলা কমপ্লেক্স সম্প্রসারন প্রকল্প (২য় পর্যায়) ভবনটির নির্মাণ কাজ করছে জামালপুরের মীর হাবিবুল আলম এন্ড লাবনী এন্টারপ্রাইজ। নতুন ভবন নির্মাণ কাজ সমাপ্ত হবে ২০২২ সালের ৯ এপ্রিল। এ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads