ads

সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতলেন শেরপুরের নাঈম

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ৫, ২০২১ ৩:১১ অপরাহ্ণ

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে ছেলেদের ২০০ মিটার স্প্রিন্টে বিমানবাহিনীর হয়ে স্বর্ণ জিতেছেন শেরপুরের সন্তান নাঈম ইসলাম। এই ইভেন্টে কয়েক বছর ধরে শিরিনের সঙ্গে রাজত্ব করছিলেন শেরপুরেরই আরেক কৃতি অ্যাথলেট জহির রায়হান। তবে এবার করোনা পজেটিভ হওয়ায় বাংলাদেশ গেমসে খেলছেন না তিনি। তার জায়গায় এই ইভেন্টে ২১.৭০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন বিমান বাহিনীর নাঈম ইসলাম।
২০০ মিটারে স্বর্ণপদক জিতে নাঈম ইসলাম বলেন, ‘জুনিয়র অ্যাথলেট থাকাকালীন জহির ভাই (বর্তমান অ্যাথলেট) আমাকে কোচিং করিয়েছেন। সে না থাকায় আমি এবার স্বর্ণ জিতেছি। আগে তিনবার তার সঙ্গে রৌপ্য জিতেছি। এবার গেমসের শুরুতে ১০০ মিটারে অংশ নিয়ে তৃতীয় হয়েছি।’ শেরপুরের এই সন্তান আরও বলেন, ’ছোটবেলা থেকে অ্যাথলেটিকস খেলতাম। আমার আসলে দৌঁড়াতে ভালো লাগে। অ্যাথলেটিকস আমি উপভোগ করি। তাই এর সঙ্গে আছি। ভবিষ্যতে দেশের হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায়ও সাফল্য পেতে চাই।’ এদিকে নাঈম স্বর্ণপদক জেতায় তাকে অভিনন্দন জানিয়েছেন শেরপুরের বিভিন্ন মহল।

Shamol Bangla Ads

উল্লেখ্য, নাঈম ইসলাম ডাঃ সেকান্দর আলী কলেজের দ্বাদশ বর্ষের শিক্ষার্থী। সে এর আগে নাঈম ময়মনসিংহ শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ ক্রীড়াবিদের পুরস্কার লাভ করেছে। তার কৃতিত্বের কারণে ডাঃ সেকান্দর আলী কলেজ ময়মনসিংহ শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে পুরস্কৃত হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads