ads

সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ঢিলেঢালাভাবে চলছে লকডাউনের প্রথমদিন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ৫, ২০২১ ২:২০ অপরাহ্ণ

সদরে মাস্ক না পরায় ২০ জনকে, নকলায় ৭ পরিবহন ও ১০ দোকানদারকে জরিমানা

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথমদিনে শেরপুরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। ৫ এপ্রিল সোমবার সকালের দিকে থেকে শহরের দোকানপাট বন্ধ ও যান চলাচল বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল বেড়ে গেছে। শহরে হালকাযানের মধ্যে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে করছে।

Shamol Bangla Ads

এছাড়া নির্মাণকাজ চালু থাকায় শহরের বিভিন্ন স্থানে শ্রমিকদের আনাগোনা দেখা গেছে। জরুরী সেবাসমূহের দোকানপাট খোলা ও যান চলাচল করেছে। তবে দূরপাল্লার যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। সরকারি-বেসরকারি অফিস সীমিত পরিসরে খোলা রয়েছে। তবে আদালত খোলা থাকলেও মামলার কোন কার্যক্রম পরিচালিত হয়নি।

এদিকে লকডাউনের প্রথম দিনে নির্দেশনা অমান্য করে মাস্ক ছাড়া বাইরে বের হওয়ায় ২০ জনকে ২ হাজার ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শহরের বিভিন্ন স্থানে ওই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মাহমুদ। এছাড়া নকলায় সরকারি নির্দেশনা না মানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান ৪ দোকানদার ও মাস্ক না পড়ায় একজনসহ ৫ জনকে ৩ হাজার ২শ টাকা, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার আহম্মেদ ৬ দোকানদারকে ২ হাজার ২শ টাকা জরিমানা করেছেন। এছাড়া নির্দেশনা অমান্য করে রাস্তায় চলাচলের অভিযোগে ৬টি বাস ও একটি মাইক্রোবাসকে জরিমানা করেছে ট্রাফিক বিভাগ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads