ads

সোমবার , ৫ এপ্রিল ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষকের আত্মহত্যা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ৫, ২০২১ ২:১০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে জাহাঙ্গীর আলম হিরা (৫৫) নামে এক কৃষক আত্মহত্যা করেছে। ৪ এপ্রিল রবিবার সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের নবীনপুর গ্রামের নিহতের বাড়ির বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গির আলম হিরা মৃত রহিজ উদ্দিন সরকারের ছেলে।

Shamol Bangla Ads

নিহতের বড় ভাই বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ভগ্নিপতি হযরত আলী ও স্থানীয় ইউপি সদস্য ইয়ানুছ আলী জানান, জাহাঙ্গীর আলম হিরা পেশায় কৃষি কাজ করতো। তার এক ছেলে সোলায়মান (২৫) ও এক মেয়ে সুমী আক্তার (২২)। তিনি প্রায় ৭/৮ বছর যাবত মানসিক রোগে ভোগছিলেন। মাঝে মধ্যেই একা একা ঘুরে বেড়াতো। পরিবারের কারো সঙ্গে তেমন কোনো কথা বলতো না। রফববার ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়িতে আসেন। এর পর বসত ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করেন। পরে সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের আড়া থেকে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই ছামিউল হক জানান, লাশের সুরতহাল সংগ্রহ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

Need Ads