ads

বৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খবর টি পড়েছেন : ২৫১
নালিতাবাড়ীতে ভারতীয় মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৮ বোতল রয়েল স্টেজ ব্ল্যান্ডেড হুইস্কি ও ৫১ বোতল ফেনসিডিলসহ হেমন্ত সাংমা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১ এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার বিশগিরিপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে ওইসময় আরও একজন পালিয়ে যায়। হেমন্ত উপজেলার বিশগিরিপাড়া গ্রামের থমাস সাংমার ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে বৃহস্পতিবার ভোরে কাকরকান্দি বাজারে পুলিশী টহল চলছিল। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে বিশগিরিপাড়া এলাকায় কাকরকান্দি-রামচন্দ্রকুড়া পাকা সড়কে হেমন্ত সাংমাকে আটক করে দেহ তল্লাসী করা হয়। তল্লাসী করে তার সাথে থাকা একটি স্কুল ব্যাগ ভর্তি ৮ বোতল রয়েল স্টেজ ব্ল্যান্ডেড হুইস্কি ও ৫১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়ে সঙ্গে থাকা আরও এক পাচারকারী।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, ওই ঘটনায় হেমন্ত সাংমার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরের সব পর্যটন কেন্দ্র দুই সপ্তাহ বন্ধ ঘোষণা পরবর্তী সংবাদ শ্রীবরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads