ads

বৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
এপ্রিল ১, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে মনজু মিয়া (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া বগুলাকান্দি এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই যুবক স্থানীয় মিনাল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মনজু মিয়া দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিল। মানসিক সমস্যার কারণে প্রায় এক বছর পূর্বে মনজুর বউ চলে যায়। বাড়িতে তার দাদী তারাফুল মনজুর সাথে থাকে। ৩১ মার্চ রাতে মনজু মিয়া সবার অগোচরে রশি দিয়ে তার বসতঘরে বাঁশের ধরনার সঙ্গে ফাঁস দেয়। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মনজুর লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads