ads

বৃহস্পতিবার , ১ এপ্রিল ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের সব পর্যটন কেন্দ্র দুই সপ্তাহ বন্ধ ঘোষণা

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
এপ্রিল ১, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ

করোনা ভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় শেরপুরের সব পর্যটন কেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেইজ ও আইডি থেকে জানানো হয়েছে।

Shamol Bangla Ads

শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম জানান, করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় জনসমাগম বন্ধে শহরের ডিসি উদ্যান, অর্কিড পর্যটন কেন্দ্র, ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্র, নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কসহ জেলার সকল পর্যটন কেন্দ্রের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গত ৩১ মার্চ দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩৫৮ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ শনাক্ত।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ভারত সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরে পর্যটন কেন্দ্র থাকার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণপিপাসুরা এখানে ঘুরতে আসেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে জেলার মানুষদের করোনা থেকে মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।

 

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads