মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে আনন্দ র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। ২৬ মার্চ বিকেলে এক র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সাইদ হিটলারের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক এডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী প্রমুখ।

ওইসময় শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামলীগের মনোনয়নপ্রত্যাশী ফরিদুজ্জামান মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি ও আলোচনা সভায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




