স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা বিচার বিভাগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২৬ মার্চ শুক্রবার সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের নেতৃত্বে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। ওইসময় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীরসহ অন্যান্য বিচারকগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পরে জেলা জজ আদালত মিলনায়তনে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা জুলফিকার হোসাইন রনি, সহকারী জজ রাকিবুল হাসান ও নূরুল আমিন ভূইয়া, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল আলম, নাজির সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী জজ কামরুল হাসান।









