ads

শনিবার , ২৭ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও বাউল গানের আসর

খবর টি পড়েছেন : ২৬২
শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও বাউল গানের আসর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে ম্যাক্সি রাইডার, চ্যাম্পিয়ন, ট্রাক্টর চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শুক্রবার রাতে শহরের মোবারকপুর আখেরমামুদের বাজার অঙ্গনে সংগঠনের শাখা কমিটির উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সংগঠক এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন পৌর ৮ নং ওয়ার্ডের নবনির্বাাচিত কাউন্সিলর মোঃ বাবুল মিয়া।

Shamol Bangla Ads

আয়োজক সংগঠনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ম্যাক্সি রাইডার, চ্যাম্পিয়ন, ট্রাক্টর চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু রাশেদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, মদিনা ব্রিকসের স্বত্ত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার মোঃ কালু গাজী, সাবেক সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, স্থানীয় সমাজসেবক মিজানুর রহমান মুক্তা, এমদাদুল হক মিলন, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সমেজ, সহ-সভাপতি শরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সোহেল মুন্সী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একতা সংঘের সভাপতি আরিফুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে সংগঠনের আখেরমামুদ বাজার শাখার নবগঠিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন অতিথিরা।
পরে আয়োজিত বাউল গানের আসরে সূচনা সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পী তারা মিয়া। এরপর মধুপুরের বাউল শিল্পী মৌসুমী সরকার ও ইসরাফিল হোসেন নারী-পুরুষের পালা গানে অংশ নেন। প্রায় শেষ রাত অবধি ওই বাউল গানের আসরে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে শ্রীবরদীতে উপজেলা আওয়ামী লীগের র‌্যালি পরবর্তী সংবাদ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনে শেরপুরে বর্ণাঢ্য…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads