স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে শেরপুরে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৭ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে শহরের ডিসি উদ্যানের মুক্তমঞ্চে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বেই দেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এটি বাংলাদেশের জন্য এক অনন্য অর্জন।

জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ একেএম আনওয়ারুর রউফ, জেলা খামারবাড়ির উপ-পরিচালক ড. মোহিত কুমার দে ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান। ওইসময় সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে ফিতা কেটে ডিসি উদ্যান চত্ত্বরে দু’দিনব্যাপী মেলার উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক। ওইসময় মেলায় স্থাপিত সরকারি বিভিন্ন দপ্তরের স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় ৩২ টি স্টল বসেছে।




