ads

শনিবার , ২৭ মার্চ ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ২৭, ২০২১ ৭:৫৬ অপরাহ্ণ

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হচ্ছে ২ দিনব্যাপী উন্নয়ন মেলা। ২৭ মার্চ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ওই মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ট্যারিফ কমিশন এবং ট্রেড কমিশনের সদস্য ও যুগ্মসচিব শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী।
এর আগে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান, এসএম আমিরুজ্জামান লেবু প্রমুখ।
মেলায় সরকারি-বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক মিলিয়ে মোট ২৫টি স্টল বসেছে। কৃষি থেকে শুরু করে ক্ষুদ্র কুটির শিল্পসহ নানা ধরনের স্টলে মুখরিক মেলা প্রাঙ্গণ। মেলা চলবে রবিবার পর্যন্ত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads