ads

শুক্রবার , ২৬ মার্চ ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২১ ১০:১৬ পূর্বাহ্ণ

শেরপুরে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস। এ উপলক্ষে শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে সদর থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনি করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ চেম্বার অব কমার্স, জেলা আইনজীবী সমিতি, প্রেসক্লাব, শ্যামলবাংলা২৪ডটকম ও সাপ্তাহিক দশকাহনীয়া পরিবার, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক-সামাজিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Shamol Bangla Ads

সকাল সাড়ে ৮টায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন ও স্বল্প পরিসরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। ওইসময় বেলুন উড়িয়ে ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী। পরে জেলা শিল্পকলা একাডেমিতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads