ads

শুক্রবার , ২৬ মার্চ ২০২১ | ১২ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ‘মেঘালয়ে ফিরে দেখা-৭১’ গ্রন্থের মোড়ক উন্মোচন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২১ ১০:৪২ পূর্বাহ্ণ

শেরপুরের সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদের লেখা ভ্রমণ কাহিনী ও মুুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘মেঘালয়ে ফিরে দেখা-৭১’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।

Shamol Bangla Ads

মোড়ক উন্মোচনকালে শেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, বইটির মূল ভূমিকার অধিকারী জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আখতারুজ্জামান, জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সাজ্জাদুল করিম, বীর মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বাদল, আদিল মাহমুদ উজ্জল, বিপ্লব দে কেটু, শাহরিয়ার মিল্টন, সুজন সেন, এ্যাডভোকেট মোঃ সুরুজ্জামান, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, প্রভাষক ড. আনিসুর রহমান আকন্দ, সাহিত্যিক জ্যোতি পোদ্দার, কবি রাবিউল ইসলাম, ছড়াকার আশরাফ আলী চারু প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেরপুর জেলার সীমান্তে ভারতের মেঘালয় রাজ্যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিকামী মানুষ বিশেষ করে তরুণ সমাজ দেশ স্বাধীনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য ভারতীয় মিত্র বাহিনীর কাছে ট্রেনিং নিতে যান। স্বাধীনতার ৫০ বছর পর ভারতের মেঘালয়ের সেই স্মৃতিময় স্থানে সম্প্রতি ভ্রমণ করতে যান তৎকালীন ছাত্রলীগ নেতা ও মুক্তিযোদ্ধা বর্তমানে সেক্টর কমান্ডার ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান। ওইসময় তার সফর সঙ্গীদের মধ্যে শেরপুরের সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক রফিক মজিদ ছিলেন অন্যতম। সেই সফর শেষে দেশে ফিরে ভ্রমণের স্মৃতি ও মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের স্মৃতিচারণমূলক কথা নিয়ে বইটি লিখেন রফিক মজিদ। বইটি এবারের ঢাকা বই মেলায় বাবাই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং তাদের ৫৬০ নং নিজস্ব স্টলে বইটি প্রর্দশন ও বিক্রি হচ্ছে।

Need Ads