ads

শুক্রবার , ২৬ মার্চ ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপজেলা চেয়ারম্যান নাইমের দুই বছর পূর্তিতে জনসভা

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২১ ১২:৫২ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সফলতার দুই বছর পূর্তি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ২৪ মার্চ বুধবার রাতে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি।

Shamol Bangla Ads

উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন উৎপল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক, জেলা ছাত্রলীগের উপ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মুশফিক নাইম আকিফ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও উপজেলা চেয়ারম্যান নাইমের সফলতার দুই বছর পূর্তির বিষয়ে বিস্তারিত উন্নয়নমূলক কাজের ফিরিস্ত তুলে ধরেন। সভা শেষে রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads