ads

শুক্রবার , ২৬ মার্চ ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ শিকারি আটক

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ২৬, ২০২১ ১২:৫৯ পূর্বাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ শিকারিকে আটক করেছে বন কর্মচারীরা। ২৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে উপজেলার তাওয়াকুচা পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ময়মনসিংহ জেলার গৌরীপুরের শান্তিবাগ এলাকার এ.কে.এম শরিফুল ইসলাম, শ্রীবরদী উপজেলার ছনকান্দা বটতলা গ্রামের আব্দুর রউফ খান ও জানকীখিলা গ্রামের ইউসুফ আলী।

Shamol Bangla Ads

বনবিভাগ সূত্রে জানা গেছে, ওই ৩ শিকারির বন্যপ্রাণী শিকারের গোপন সংবাদের ভিত্তিতে বালিজুরি, রাংটিয়া ও মধুটিলা রেঞ্জের বন কর্মচারিদের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। ওইসময় তাদের কাছ থেকে ২ টি আগ্নেয়াস্ত্র, ১১ টি কার্তুজ ও ৫৩ রাউন্ড টু-টু বোরের গুলি উদ্ধার করা হয়।
রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা ইলিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের নামে বিভাগীয় মামলা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads