ads

বৃহস্পতিবার , ২৫ মার্চ ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাল্লায় হামলা-নির্যাতনের প্রতিবাদে শেরপুরে পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ২৫, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ

সুনামগঞ্জের শাল্লাসহ দেশের বিভিন্নস্থানে নানা অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক শক্তির হামলা-নির্যাতনের প্রতিবাদে সারাদেশের ন্যায় শেরপুরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে শহরের গোপালবাড়ী মন্দির প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Shamol Bangla Ads

পরে মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানুর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদীপ রঞ্জন দে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় চক্রবর্ত্তী জয়, নকলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ঝুমুর পোদ্দার, এ্যাডভোকেট পলাশ কুমার নন্দী প্রমুখ। সমাবেশে বক্তারা অতিসম্প্রতি সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ধ্বংসযঞ্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওইসব ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।

Need Ads