ads

সোমবার , ২২ মার্চ ২০২১ | ১৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে লাইসেন্স ও প্রশিক্ষিত নার্স না থাকায় ৩ ক্লিনিক-হাসপাতালকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ২২, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ

শেরপুরে লাইসেন্স ও প্রশিক্ষিত নার্স না থাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ক্লিনিক ও হাসপাতালকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২২ মার্চ সোমবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট আনার কলি মাহবুবের নির্দেশনায় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ ওই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, দীর্ঘদিন যাবত শহরের নারায়ণপুর এলাকার জেলা সদর হাসপাতাল রোডে আদর্শ ক্লিনিক ও শহরের থানামোড়স্থ মা জেনারেল হাসপাতাল প্রশিক্ষিত নার্স ছাড়াই পরিচালিত হয়ে আসছিল। এছাড়া লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল জেলা সদর হাসপাতাল রোডের মারিয়া ক্লিনিক। খবর পেয়ে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আদর্শ ক্লিনিককে ৩০ হাজার টাকা, মা জেনারেল হাসপাতালকে ১৫ হাজার টাকা ও মারিয়া ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আল মাসুদ অভিযান ও জরিমানার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads