ads

মঙ্গলবার , ২৩ মার্চ ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নূতন জীবন কমিউনিটি সোসাইটির ভবন উদ্বোধন

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
মার্চ ২৩, ২০২১ ১২:৫৮ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়ন ও সহযোগিতায় নূতন জীবন কমিউনিটি সোসাইটি’র (এনজেসিএস) ভবন উদ্বোধন করা হয়েছে। ২২ মার্চ সোমবার দুপুরে ভবনটি উদ্বোধন করেন সরকারের সিনিয়র সচিব (পিআরএল) ও এসডিএফ’র চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক। পরে এনজেসিএস শ্রীবরদী উপজেলা ব্যবস্থাপনা কমিটির আয়োজনে নবনির্মিত এনজেসিএস ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসডিএফ’র চেয়ারম্যান আবদুস সামাদ ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, এসডিএফ প্রধান কর্যালয়ের আইসিবি ডিজিএম শহিদুল্লাহ, অভ্যন্তরীন নিরীক্ষক (সহকারী ব্যবস্থাপক) হুমায়ুন মজুমদার, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইফুল ইসলাম, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, এসডিএফ’র শেরপুর জেলা সমন্বয়কারী সহিদুল ইসলাম রবিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজনীন সুলতানা, রিমা প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে এসডিএফ’র ১ ও ২নং ক্লাস্টার অফিসের দায়িত্বরত ইনচার্জ নাজমা আক্তার, গোলাম রব্বানী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ এসডিএফ’র অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সমিতির সদ্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নারীদের অগ্রগতি ও ক্ষমতায়নের লক্ষে দরিদ্র ও অতিদরিদ্রদের নিয়ে শ্রীবরদীতে এসডিএফ’র অধীনে ৭০টি গ্রাম সমিতি পরিচালিত হচ্ছে।

Need Ads