ads

সোমবার , ২২ মার্চ ২০২১ | ১৪ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সওজ’র অপরিকল্পিতভাবে রাস্তা ও ড্রেন নির্মাণে হাজারও মানুষের দুর্ভোগ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
মার্চ ২২, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে সড়ক ও জনপদ বিভাগের অপরিকল্পিতভাবে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়েছে। এতে হাজারও মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, গত প্রায় ৫ বছর পুর্বে শেরপুর-রাংটিয়া সড়কটি পুনঃনির্মাণ করা হয়। এলাকাবাসীর অভিযোগ, ঝিনাইগাতী উপজেলা সদর বাজার থেকে প্রায় ১ কিলোমিটার রাস্তা পূর্বের তুলনায় রাস্তা নির্মাণ না করে দু’পাশে ১০ ফুট করে বাদ দিয়ে মাঝখানে নির্মাণ করা হয়। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, দুপাশে বাদ পড়া রাস্তাটি গত ৫ বছরেও নির্মাণ করা হয়নি। ফলে শহরবাসী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তাটি উচু-নিচু হওয়ার কারণে ওই রাস্তায় মাঝে-মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বলেন, শুধু রাস্তাই নয়, উপজেলা সদরের ১ কিলোমিটার ড্রেনও অপরিকল্পিতভাবে রাস্তা থেকে উচু করে নির্মাণ করা হয়েছে। এতে মৌসুমে যেমন তেমন বর্ষা মৌসুমে কাদা ও ময়লাযুক্ত পানি রাস্তায় উঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দুর্গন্ধে পথ চলা কষ্টকর হয়ে পড়ে পথচারীদের। স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ লাগবে এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময় রাস্তা ও ড্রেন নির্মাণের দাবিও তোলা হলেও রাস্তা ও ড্রেনটি আজও নির্মাণ করা হয়নি।
ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলা সদরের রাস্তার দু’পাশে ১ কিলোমিটার ড্রেন ও রাস্তা নির্মাণের বিষয়ে বিভিন্ন সভা সেমিনারে আলোচনা হয়েছে। রাস্তা ও ড্রেন নির্মাণে আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি।
এ ব্যাপারে শেরপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম বলেন, ড্রেনের কিছু অংশ নির্মাণ করা হয়েছে। বাকি ড্রেনগুলো নির্মাণের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। পর্যায়ক্রমে দু’পাশের রাস্তাও নির্মাণ করা হবে।

Need Ads