ads

রবিবার , ২১ মার্চ ২০২১ | ২৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত

শেরপুরে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সদর থানার উদ্যোগে প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ শনিবার বিকেলে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের কুমড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় তিনি বলেন, নারীদের নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। পুলিশ আপনাদের পাশে আছে। আগে সেবা পেতে পুলিশের পেছনে পেছনে মানুষকে ঘুরতে হতো। এখন পুলিশই সেবা দিতে আপনাদের কাছে আসছে।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বলাইয়েরচর ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম আকন্দ, ইউনিয়ন বিট পুলিশিং এর সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

Need Ads