শেরপুরের নালিতাবাড়ীতে স্কুল-কলেজসহ বিভিন্ন জায়গায় বিনামূল্যে মুজিব শতবর্ষের লোগা অঙ্কনকারী চিত্রকর বাদশা মিয়াকে পুরস্কার দিয়েছে ইলেকট্রনিক কোম্পানী মার্সেল। ২০ মার্চ শনিবার রাত ৯ টায় নালিতাবাড়ী শহরে মার্সেলের ডিলার মেসার্স রুনা ইলেকট্রনিকসের উদ্যোগে উপজেলা সভামঞ্চে আয়োজিত কনসার্টে তার হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।

ওইসময় সম্মিলিত সাংবাদিক ফোরামের আহবায়ক এমএ হাকাম হীরা, যুগ্ম আহবায়ক সামেদুল ইসলাম তালুকদার, ব্যবসায়ী সামিউল হক, মার্সেল কোম্পানীর প্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চিত্রকর বাদশা জানান, আমি আমার পেশা ও কাজের মূল্যায়নস্বরূপ এ পুরস্কার পেয়েছি। এজন্য মার্সেল কোম্পানীর কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।









