ads

রবিবার , ২১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৬০
ঝিনাইগাতীতে পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও আলোচনা সভা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘মাস্ক পরার অভ্যেসে করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ রবিবার দুপুরে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কোভিড- ১৯-এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাহমুদুল হাসান ফেরদৌস।

Shamol Bangla Ads

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা তাতীলীগের সভাপতি আমিরুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন, উপজেলা পুলিশিং ফোরামের সভাপতি আনারুল্লাহ, নলকুড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাঘাতি হাদিমা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এএসআই আতিক।
আলোচনা সভার পরে একটি সচেতনতামূলক র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিকের উদ্বোধন পরবর্তী সংবাদ নকলায় পুলিশের উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads