ads

রবিবার , ২১ মার্চ ২০২১ | ২৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় পুলিশের উদ্যোগে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার ও গণসচেতনতা কর্মসূচি

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
মার্চ ২১, ২০২১ ৫:৪৯ অপরাহ্ণ

‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় কোভিড-১৯-এর দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনে গণসচেতনতা কর্মসূচি করেছে পুলিশ। ২১ মার্চ রবিবার সকালে নকলা থানা পুলিশের আয়োজনে নকলা পৌরশহরের উত্তর বাজার মোড়ে ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া।

Shamol Bangla Ads

নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল হাসিমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর শাহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে বক্তাগণ করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকারের গৃহীত কর্মসূচি উল্লেখপূর্বক মাস্ক ব্যবহার ও গণসচেতনতা সৃষ্টির জন্য সকলকে আহবান জানান। ওইসময় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পুলিশ বিভাগের সদস্য, সাধারণ জনগণ, পথচারী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে সহস্রাধিক মাস্ক বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads