ads

রবিবার , ২১ মার্চ ২০২১ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিকের উদ্বোধন

জুবাইদুল ইসলাম
মার্চ ২১, ২০২১ ৫:২৫ অপরাহ্ণ

ক্যান্সার প্রতিরোধ ও সূচনায় নির্ণয়ে পরামর্শের জন্য সমাজভিত্তিক ক্যান্সার সেবার আওতায় শেরপুরে স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। ওই স্যাটেলাইট কমিউনিটি ক্লিনিকে মাত্র ১শ টাকায় প্রাথমিক পরীক্ষা ও পরামর্শ পাবেন ক্যান্সার রোগীরা। সেইসাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে ভিডিও কনফারেন্সে পরামর্শ এবং প্রয়োজনে অনলাইন টিউমার বোর্ড গঠনের সুবিধাও পাবেন রোগীরা। কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের সহায়তায় পরিচালিত ক্লিনিকটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া।
২০ মার্চ শনিবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন। শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক রোকেয়া আলম ও শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি অধ্যাপক শাহী উম্মুল বানীন।

Shamol Bangla Ads

উদ্বোধনী অনুষ্ঠানে জুম অ্যাপের মাধ্যমে কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের পক্ষ থেকে যোগ দেন ট্রাস্টের উদ্যোক্তা, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. মো. হাসানুজ্জামান, রেডিয়েশন অনকোলজিস্ট অধ্যাপক মো. কামালউদ্দিন, গ্যাস্ট্রোএন্টারোলোজিস্ট ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সারিয়া তাসনিম ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রোকাইয়া এ্যানি।
অনুষ্ঠানে জানানো হয়, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট একটি অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। ক্যান্সার নিয়ন্ত্রণে প্রচলিত হাসপাতালভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সমাজভিত্তিক সেবার প্রয়োজনীয়তার পক্ষে জনমত গড়ে তোলা ও সেবা প্রদানই এর প্রধান লক্ষ্য। ঢাকার লালমাটিয়ায় একটি কেন্দ্র চালানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্যাটেলাইট কমিউনিটি অনকোলজি ক্লিনিক গড়ে তোলার মাধ্যমে ক্যান্সার সেবা, বিশেষতঃ প্রাথমিক প্রতিরোধ ও সূচনায় ক্যান্সার নির্ণয়কে উৎসাহিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমান কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভিডিও কনফারেন্সভিত্তিক বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হবে প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!