ads

মঙ্গলবার , ১৬ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিব-শিশির দম্পতি ঘরে তৃতীয় সন্তানের আগমন

খবর টি পড়েছেন : ১৯৩
সাকিব-শিশির দম্পতি ঘরে তৃতীয় সন্তানের আগমন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

তৃতীয় সন্তানের বাবা হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ সময় ১৫ মার্চ মঙ্গলবার ভোরে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ছেলেসন্তানের জন্ম দেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। ২ মেয়ের পর পুত্রসন্তানের বাবা হওয়ার সুসংবাদ সাকিব নিজেই যমুনা টেলিভিশনকে ফোন করে জানিয়েছেন। নবজাতক ও সাকিবের স্ত্রী দু’জনই সুস্থ আছেন।

Shamol Bangla Ads

যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাদের তৃতীয় সন্তান। সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

গত ১ জানুয়ারির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তৃতীয় সন্তান আসার খবর জানান সাকিব। তখন সাকিব তার পোস্টে লিখেছিলেন— ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

Shamol Bangla Ads

অবশেষে নতুন বছরের সেই অতিথি এলো শিশিরের কোলজুড়ে।

এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ক্রীড়া সঞ্চালিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বুমরাহ পরবর্তী সংবাদ শেরপুরের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads