ads

মঙ্গলবার , ১৬ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্রীড়া সঞ্চালিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বুমরাহ

খবর টি পড়েছেন : ১৭১
ক্রীড়া সঞ্চালিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বুমরাহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেষ পর্যন্ত বিয়েটা সেরেই ফেললেন ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরাহ। টেলিভিশনের ক্রীড়া সঞ্চালিকা সানজানা গণেশনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তরুণ এ পেসার। ১৫ মার্চ সোমবার রাতে ভারতের গোয়ায় ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে সেরেছেন তারা। বুমরাহ ও সানজানা দুজনেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নিজেদের বিয়ের খবর জানিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও জিনিউজের।

Shamol Bangla Ads

ছবি শেয়ার করে বুমরাহ লিখেছেন— ‘প্রেমের জোয়ারে ভেসে আমরা নতুন পথে যাত্রা শুরু করেছি। আজ আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। আমাদের বিয়ের খবর ও আমাদের উচ্ছ্বাসের কথা শেয়ার করতে পেরে আমরা অভিভূত।’ ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে সানজানা ক্যাপশনে একই কথা লিখেছেন।
বিয়ের অনুষ্ঠানকে পুরোপুরি গোপনীয় রাখতে একেবারে হাতেগোনা কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠানে ছিল অনেক কড়াকড়ি। মুঠোফোন নিয়ে যেতে পারেননি অতিথিরা।

গুজরাটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিবা-রাত্রির টেস্ট খেলার পর ছুটি নিয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। খেলেননি ফাইনাল টেস্ট ম্যাচ। টি-২০ সিরিজেও নেই তিনি। তখন থেকেই তার বিয়ে নিয়ে গুঞ্জন চলছিল। দুই অভিনেত্রীকে নিয়ে কথা হচ্ছিল।

Shamol Bangla Ads

প্রথমে গুঞ্জন ছিল দক্ষিণী অভিনেত্রী রাশি খান্নার সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের এ পেসার।পরে আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়— রাশি খান্না নন, দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী অনুপমাকে বিয়ে করছেন এ সিমার। চলতি মাসেই ভারতের গোয়ায় চার হাত এক হতে যাচ্ছে। ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের আয়োজন সারবেন বুমরাহ।

শেষ পর্যন্ত জানা গেল, রাশি বা অনুপমার কেউ-ই বুমরাহর জীবনসঙ্গী হলেন না। কোনো অভিনেত্রীকেই বিয়ে করেননি এ পেসার। বুমরাহর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন ক্রীড়া উপস্থাপক।

জানা গেছে, বিসিসিআইয়ের একটি অনুষ্ঠানে ক্রীড়া সঞ্চালিকা সুদর্শনী সানজানা গণেশনের সঙ্গে আলাপ হয়েছিল বুমরাহর। তখন থেকেই দুজনের মধ্যে কথা শুরু। ভাববিনিময়ের পর প্রেমে বাঁধা পড়েন দুজন।
বুমরাহর বিয়ের খবর জানিয়েছেন অভিনেত্রী তারা শর্মা সালুজা। ইনস্টাগ্রামে বুমরাহর সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন— ‘বিয়ের জন্য জাসপ্রিত বুমরাহ এবং সানজানা গণেশন তোমাদের আন্তরিক অভিনন্দন।’

ভারতীয় ক্রিকেটে পরিচিত মুখ সানজানা। নিয়মিত বিভিন্ন খেলার অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিনি। আইসিসির একাধিক টুর্নামেন্টেও অনুষ্ঠানের উপস্থাপনা করেছেন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও উপস্থাপনা করেছিলেন এ সুদর্শনী।

ভারতের মিডিয়া জগতে বেশ পরিচিত নাম সানজানা। ২০১৪ সালের মিস ইন্ডিয়া ফাইনালিস্ট ছিলেন তিনি। ভারতের বিনোদনজগতে আলোচিত-সমালোচিত অনুষ্ঠান এমটিভি স্প্লিটসভিলাতে অংশ নিয়ে পরিচিতি বাড়ে তার। পরে ক্রীড়া সম্প্রচারক চ্যানেল স্টার স্পোর্টসের বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনা করেন। এরপরই সেলিব্রেটিতে পরিণত হন সানজানা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাবজি মোবাইল ফ্যানদের জন্য দুঃসংবাদ পরবর্তী সংবাদ সাকিব-শিশির দম্পতি ঘরে তৃতীয় সন্তানের আগমন

সর্বশেষ - অন্যান্য

Shamol Bangla Ads