ads

বৃহস্পতিবার , ১১ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাগর-রুনি হত্যা: ৭৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন

খবর টি পড়েছেন : ১৫৫
সাগর-রুনি হত্যা: ৭৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ এপ্রিল নতুন করে ধার্য করেছেন আদালত।১১ মার্চ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত নতুন এই দিন ধার্য করেন। এ নিয়ে মোট এ পর্যন্ত ৭৯ বার পেছাল এ মামলার প্রতিবেদন দাখিল। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করেনি। একারণে আদালত নতুন এই দিন ধার্য করেন।
মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। অপর আসামিরা হলেন বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর ও আবু সাঈদ।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

Shamol Bangla Ads

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন শেরেবাংলানগর থানার এক উপপরিদর্শক (এসআই)। এর চার দিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় ধরে তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল র‍্যাবের কাছে হস্তান্তর করা হয় মামলার তদন্তভার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বসুরহাটে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, এখনও জনমনে আতঙ্ক পরবর্তী সংবাদ ছাত্র পেটানো সেই মাদ্রাসাশিক্ষক কারাগারে

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads