শেরপুরে শহীদ দারোগ আলীর ৫২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ মার্চ সোমবার রাতে সদর উপজেলার বলাইরচর এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি।

শহীদ দারোগ আলী স্মৃতি সংঘের সভাপতি লেহাজ উদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বলাইরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম আকন্দ প্রমুখ। পরে শহীদ দারোগ আলীর কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
উল্লেখ্য, ১৯৬৯ সালের ৮ মার্চ স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে আন্দোলনে নিহত হন শেরপুর জিকে স্কুলের দশম শ্রেণির ছাত্র দারোগ আলী। তার নামানুসারে শেরপুর পৌর পার্কের নামকরণ করা হয় শহীদ দারোগ আলী পৌর পার্ক।




