ads

মঙ্গলবার , ৯ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২

খবর টি পড়েছেন : ১৭৩
নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে গরু বোঝাই ভটভটি উল্টে নিচে চাপা পড়ে আহত আবু সামা (৪৫) এর মৃত্যু হয়েছে। ৯ মার্চ মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আবু সামা মারা যায়। এর আগে সকাল ১০টার দিকে শহরের কালিনগর বাইপাস সড়কে ওই দুর্ঘটনায় গরু ব্যবসায়ী আমিনুল ইসলাম (৪০) মারা যান। তারা সম্পর্কে মামা-ভাগনে ও পার্শ্ববর্তী ঝিনাইগাতি উপজেলার ভালুকা গ্রামের বাসিন্দা।

Shamol Bangla Ads

জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে নালিতাবাড়ী থেকে একটি গরু কিনে ভটভটিতে করে ঝিনাইগাতি যাচ্ছিল নওশের আলীর ছেলে গরু ব্যবসায়ী আমিনুল ইসলাম ও তার মামা নূর ইসলামের ছেলে আবু সামা। পথিমধ্যে শহরের অদূরে নাকুগাঁও স্থলবন্দর সড়কের কালিনগর বাইপাস এলাকায় পৌছলে মহাসড়কের মাঝে থাকা কালভার্ট অতিক্রম করার সময় কালভার্ট ও রাস্তার মাঝে উচু-নিচু ব্যবধান থাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ওইসময় চালক সামান্য আহত হলেও নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় আমিনুল ইসলাম। গুরুতর আহত আবু সামাকে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে আবু সামাও মারা যায়। আহত ভটভটি চালক পলাতক রয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শহীদ দারোগ আলীর ৫২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে গোলা সদৃশ বস্তু উদ্ধার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads