ads

মঙ্গলবার , ৯ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে গোলা সদৃশ বস্তু উদ্ধার

খবর টি পড়েছেন : ১৪৬
নালিতাবাড়ীতে গোলা সদৃশ বস্তু উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের রামচন্দ্রকুড়া ইউনিয়নের কালাকুমা গ্রামের একটি ফসলি জমির মাটির নিচ থেকে গোলা সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। ৯ মার্চ মঙ্গলবার বিকেলে ওই গ্রামের জনৈক আতর আলীর জমি থেকে এটি উদ্ধার করা হয়।

Shamol Bangla Ads

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে স্থানীয় এক যুবক ভারত থেকে বয়ে আসা ভোগাই নদীতে গোলা সদৃশ্য ওই বস্তুটি পায়। পরে ভয়ে কাউকে কিছু না জানিয়ে আতর আলীর জমিতে তা পুঁতে রাখে। বিষয়টি জানাজানি হয়ে গেলে থানা পুলিশ মঙ্গলবার বিকেলে এটি উদ্ধারে অভিযান চালায়। এ অভিযানকালে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, গোলাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এটি উদ্ধার করে ওই স্থানটি পুলিশ ঘিরে রেখেছে। তিনি আরও জানান, ইতোমধ্যেই ডিএমপির বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২ পরবর্তী সংবাদ নালিতাবাড়ী সীমান্তে উদ্ধার হওয়া বোমা সদৃশ্য বস্তুটি মর্টারের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads