ads

রবিবার , ৭ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৭ মার্চ উদযাপন ও উন্নয়নশীল দেশ হিসেবে সুপারিশপ্রাপ্তিতে শ্রীবরদীতে পুলিশের আনন্দ উৎসব

খবর টি পড়েছেন : ১৮৭
৭ মার্চ উদযাপন ও উন্নয়নশীল দেশ হিসেবে সুপারিশপ্রাপ্তিতে শ্রীবরদীতে পুলিশের আনন্দ উৎসব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতেও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ রবিবার বিকেলে শ্রীবরদী থানার উদ্যোগে থানা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনন্দ উৎসবের কেক কাটেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া ও বিদায়ী পৌর মেয়র আবু সাইদ। ওইসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল সালেহ, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুল, সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআই রুকন উদ্দিন। পরে সন্ধ্যায় এ.জেড রুমানের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৭ মার্চ উদযাপন উপলক্ষে পুলিশের আনন্দ উৎসব পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে পুলিশের উদ্যোগে ৭ মার্চ উদযাপন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads