কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উৎসব উদযাপন করেছে থানা পুলিশ। ৭ মার্চ রবিবার বিকেলে থানা চত্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান।

এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।




