ads

রবিবার , ৭ মার্চ ২০২১ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৭ মার্চ উদযাপন উপলক্ষে পুলিশের আনন্দ উৎসব

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
মার্চ ৭, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে আনন্দ উদযাপন উপলক্ষে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। ৭ মার্চ রবিবার বিকেলে পুলিশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদর থানা প্রাঙ্গনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে পুলিশ সুপার পত্নী ও জেলা পুনাকের সভাপতি কাজী মোনালিসা মারিয়া, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা সিআইডির সহকারী পুলিশ সুপার শওকত আলম পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের

সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন রহমান, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়াসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা, জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় শিল্পী ও পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের শিক্ষার্থীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন। বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads