ads

রবিবার , ৭ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

খবর টি পড়েছেন : ১৯৭
নালিতাবাড়ীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৭ মার্চ রবিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক। শিক্ষক নেতা ফরিদ আহাম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারি-বেসকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে পুলিশের উদ্যোগে ৭ মার্চ উদযাপন পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে পুলিশের আনন্দ উৎসব উদযাপন

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads