ads

মঙ্গলবার , ২ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পঞ্চম ধাপে ভাসানচরে যাচ্ছে আড়াই হাজার রোহিঙ্গা

খবর টি পড়েছেন : ১৮৫
পঞ্চম ধাপে ভাসানচরে যাচ্ছে আড়াই হাজার রোহিঙ্গা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

পঞ্চম ধাপে কক্সবাজার ক্যাম্প ছেড়ে স্বেচ্ছায় আড়াই হাজারের মতো রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে। ইতিমধ্যে তাদের একটি অংশকে নিয়ে ৪১টি বাস কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে রওনা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার নৌবাহিনীর জাহাজে তাদের চট্টগ্রাম থেকে ভাসানচর নেওয়া হবে। ভাসানচরের আশ্রয়ন-৩ এর প্রকল্প পরিচালক কমোডর এম রাশেদ সাত্তার সমকালকে বলেন, ‘পঞ্চম পর্যায়ে রোহিঙ্গাদের ভাসানচরে আনার প্রস্তুতি প্রায় শেষ। দু’দিনে এই কাজ সম্পন্ন হবে। এরপর ষষ্ঠ ও সপ্তম ধাপেও রোহিঙ্গাদের নতুন বসতিতে নেওয়া হবে।
উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচরে যাওয়ার উদ্দেশে সোমবার বিকেল থেকেই আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় রোহিঙ্গারা সপরিবারে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে আসতে থাকেন। মঙ্গলবার দুপুরে বাসে করে ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা দেন তারা। রাতে চট্টগ্রামের বিএন শাহীন কলেজের ট্রানিজট ক্যাম্পে অবস্থান করার কথা রয়েছে তাদের। বুধবার চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ব্যবস্থাপনায় তারা ভাসানচরে পৌঁছবেন। অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসু দ্দৌজা নয়ন জানান, পঞ্চম দফায় রোহিঙ্গাদের একটি দল উখিয়া থেকে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছে।

Shamol Bangla Ads

গত বছরের ৪ ডিসেম্বর প্রথমবারের মতো ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল। এরপর ২৯ ডিসেম্বর আরও ১ হাজার ৮০৮ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। এরপর ২৯ জানুয়ারি তৃতীয় ধাপের প্রথম অংশে এক হাজার ৭৭৮ জন এবং ৩০ জানুয়ারি দ্বিতীয় অংশে এক হাজার ৪৬৩ জনকে ভাসানচরে নেওয়া হয়। চতুর্থ দফায় দু’দলে ৩ হাজার ২০ জন রোহিঙ্গা যায় সেখানে। বর্তমানে সাড়ে ৯ হাজারের বেশি রোহিঙ্গা ভাসানচরে রয়েছে।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের একটি অংশকে কক্সবাজার থেকে সাময়িকভাবে স্থানান্তরে ভাসানচরে তৈরি করা হয়েছে এক হাজার ৪৪০টি ক্লাস্টার হাউস ও ১২০টি শেল্টার স্টেশন। গুচ্ছ গ্রামের আদলে নির্মাণ করা হয়েছে এসব ক্লাস্টার হাউস। প্রতিটি ক্লাস্টার হাউসে ১২টি গৃহ। প্রতি গৃহে ১৬টি রুম। একেক রুমে চারজন করে থাকার ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে এক লাখ রোহিঙ্গা স্থানান্তরের জন্য শতভাগ প্রস্তুত ভাসানচর।

মিয়ানমার সেনাবাহিনীর হত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেন সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা। আগে আশ্রয় নেওয়াসহ বর্তমানে ১১ লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে ঘিঞ্জি পরিবেশে বসবাস করছেন। সেখানকার চাপ কমাতে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা নেয় সরকার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাধীন দেশে আমরা কোন্দল করে বিভক্ত হয়েছি :… পরবর্তী সংবাদ ৬ষ্ঠ দফায় আরও ১৭৫৯ রোহিঙ্গা ভাসানচরে

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads