ads

বৃহস্পতিবার , ৪ মার্চ ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ষ্ঠ দফায় আরও ১৭৫৯ রোহিঙ্গা ভাসানচরে

খবর টি পড়েছেন : ১২৫
৬ষ্ঠ দফায় আরও ১৭৫৯ রোহিঙ্গা ভাসানচরে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাং লা ডেস্ক || ৬ষ্ঠ দফায় চট্টগ্রামের পতেঙ্গা বোট ক্লাব জেটি থেকে নৌবাহিনীর ৫টি জাহাজযোগে আরও ১৭শ ৫৯ রোহিঙ্গা ভাসানচর পৌঁছেছেন। ৪ মার্চ বৃহস্পতিবার সকালে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রামে অবস্থিত নৌবাহিনীর মিডিয়া বিভাগ থেকে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

Shamol Bangla Ads

জানা গেছে, কক্সবাজারের টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ৬ষ্ঠ দফায় ওইসব রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে গতকাল বুধবার ৫ম দফায় ভাসানচর গেছেন ২২শ’ ৬০ জন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন দপ্তর সূত্রে জানা যায়, টেকনাফ উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী তাদের নাম তালিকাভুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় তাদের ভাসানচরে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর আগে ৫ দফায় প্রায় ১২ হাজারেরও বেশি রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর গেছেন। বৃহস্পতিবার ৬ষ্ঠ দফায় স্বেচ্ছায় ভাসানচর গেলেন ১৭শ’ ৫৯ জন রোহিঙ্গা। ওইসব রোহিঙ্গাদের বুধবার কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গায় অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এর আগে প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন, দ্বিতীয় দফায় গত ২৮ ডিসেম্বর ১ হাজার ৮০৫ জন, তৃতীয় দফায় ২৯ ও ৩০ জানুয়ারি ৩ হাজার ২০০ জন এবং চতুর্থ দফায় ১৫ ও ১৬ ফেব্রুয়ারি প্রায় ৪ হাজার এবং ৫ম দফায় ৩ মার্চ ২২৬০ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর পৌঁছেছেন। মূলত ভাসানচরে উন্নত বসবাসের সব রকম সুযোগ-সুবিধা থাকায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গারা ভাসানচর যেতে ব্যাপকভাবে আগ্রহী হয়ে উঠেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পঞ্চম ধাপে ভাসানচরে যাচ্ছে আড়াই হাজার রোহিঙ্গা পরবর্তী সংবাদ আপত্তিকর ভিডিও : জামালপুরের সেই ডিসি আর কখনো…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads